ভোর থেকে কুয়াশার দাপট, আজ রবিবার মরশুমের শীতলতম দিন কলকাতায়

Spread the love

রোজদিন ডেস্ক : আজ ২১ ডিসেম্বর রবিবার মরশুমের শীতলতম দিন কাটাচ্ছে শহর কলকাতা। এক ধাক্কায় ২ ডিগ্রি নামল মহানগরীর তাপমাত্রা। এদিন শহরের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ১৪.৪ ডিগ্রি সেলসিয়াস। বড়দিন অর্থাৎ ২৫ ডিসেম্বর থেকে তাপমাত্রা আরও কিছুটা নামবে বলে পূর্বাভাস দিয়েছে আলিপুর হাওয়া অফিস। এছাড়াও শহরে মাঝারি কুয়াশার সতর্কবার্তাও রয়েছে। বেশ কিছু জায়গায় দৃশ্যমানতা ২০০ থেকে ৫০০ মিটারে নামাতে পারে। আগামী কয়েকদিন শহর কলকাতা-সহ দক্ষিণবঙ্গের তাপমাত্রা আরও কিছুটা নামতে পারে। তবে বড় কোনও হেরফের হবে না। অর্থাৎ শীতের আমেজ চলবে। আগামী সাতদিন এমনই থাকবে তাপমাত্রা। আবহাওয়া শুষ্ক থাকবে।দক্ষিণবঙ্গ-সহ পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূমে ঘন কুয়াশার সতর্কবার্তা রয়েছে। এর আগে গত ৬ ডিসেম্বর ১৪.৫ ডিগ্রি সেলসিয়াসে নেমেছিল কলকাতার তাপমাত্রা। গতকাল শনিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৬.২ ডিগ্রি সেলসিয়াস।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*