রোজদিন ডেস্ক : পুর পরিষেবা নিয়ে একাধিক প্রশ্ন তুলে ঝালদা পুরসভা কর্তৃপক্ষকে শোকজ করল রাজ্যের পুর ও নগরোন্নয়ন দফতর। সূত্রের খবর, শুক্রবার শোকজের চিঠি পৌঁছয় পুরভবনে। দীর্ঘদিন পার হলেও শহরে কঠিন বর্জ্য প্রক্রিয়াকরণ কাজ, অনলাইন মিউটেশন পদ্ধতি কেন চালু হল না, এমন নানা প্রশ্ন তুলে শোকজের উত্তর চাওয়া হয়েছে। সাত দিনের মধ্যে উত্তর দিতে হবে। উত্তরে সন্তুষ্ট না হলে ঝালদাতেও কি পুর প্রশাসক নিয়োগ হতে পারে, আপাতত এই প্রশ্ন ঘুরছে ঝালদাজুড়ে। ঝালদার পুরপ্রধান সুরেশ আগরওয়াল বলেন, শোকজের উত্তর যথাসময়ে পাঠানো হবে। প্রায় একই ভাবে শোকজের চিঠি ধরানো হয়েছে খড়গপুর পুরসভাকেও। কেন বোর্ড ভাঙা হবে না তা চেয়ারম্যানের কাছে জানতে চেয়েছে পুর ও নগরোন্নয়ন দফতর। এর আগে পুরুলিয়া, বসিরহাট, বনগাঁ, চাকদহ-সহ তৃণমূল পরিচালিত একাধিক পুর বোর্ড ভেঙে দিয়েছে রাজ্য প্রশাসন। কোথাও প্রশাসক বসানো হয়েছে, কোথাও আবার চেয়ারম্যান পদে বদল আনা হয়েছে।

Be the first to comment