মাইক্রো অবজার্ভার নিয়োগে তৎপরতা শুরু, জরুরি বৈঠক সারলেন সিইও

Spread the love

রোজদিন ডেস্ক : ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী প্রক্রিয়ার শুনানি পর্বে স্বচ্ছতা আরও জোরদার করতে কেন্দ্রীয় সরকারের কর্তাদের মাইক্রো অবজার্ভার হিসেবে নিয়োগের প্রস্তুতি শুরু করে দিল নির্বাচন কমিশন। বিভিন্ন শুনানি কেন্দ্রে মূলত কেন্দ্রের গ্রুপ বি বা তার ঊর্ধ্বতন পদমর্যাদার আধিকারিকদেরই এই দায়িত্ব দেওয়া হবে বলে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর সূত্রে জানা গিয়েছে। এই সংক্রান্ত প্রস্তুতি ও সমন্বয় নিয়েই শনিবার কেন্দ্রের অধীনস্থ একাধিক দফতরের বিভাগীয় প্রধানদের সঙ্গে বৈঠক করেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল ও তাঁর দপ্তরের পদস্থ কর্তারা। বৈঠকে কোল ইন্ডিয়া, ডিভিসি, আয়কর বিভাগ, আরবিআই, মেট্রো রেল-সহ মোট ১৬টি কেন্দ্রীয় দফতরের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। শুনানি পর্বে কী ভাবে দায়িত্ব পালন করতে হবে, কী কী বিষয়ে নজর রাখতে হবে, তা নিয়েই মূলত আলোচনা হয়েছে বলে সূত্রের খবর। প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে, আগামী ২৪ তারিখ মাইক্রো অবজার্ভার হিসেবে নিযুক্ত আধিকারিকদের জন্য বিশেষ প্রশিক্ষণের আয়োজন করা হচ্ছে। প্রশিক্ষণে শুনানি প্রক্রিয়ার নিয়ম, নথি যাচাই, পর্যবেক্ষণ পদ্ধতি এবং রিপোর্টিং সংক্রান্ত দিকগুলি বিস্তারিতভাবে বোঝানো হবে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*