- ঘন কুয়াশার দাপট, আজ রবিবার মরশুমের শীতলতম দিন কলকাতায়। পারদ নামল ১৪.৪ ডিগ্রি সেলসিয়াসে।
- রবিবার সাত সকালে কল্যাণী এক্সপ্রেসওয়েতে পথদুর্ঘটনায় জখম ৫।
- রবিবার সকালে জলপাইগুড়িতে পথদুর্ঘটনায় এক মহিলা পরীক্ষার্থীর মৃত্যু। এলাকায় উত্তেজনা।
- তৃণমূলের দয়ায় মতুয়ারা এ দেশের নাগরিক নয়, সিএএ তাঁদের নাগরিকত্বের অধিকার দিয়েছে, দিল্লি ফিরে এক্স হ্যান্ডলে পোস্ট প্রধানমন্ত্রীর।
- শুনানি পর্বে মাইক্রো অবজার্ভার নিয়োগে একাধিক রাষ্ট্রায়ত্ব সংস্থার কর্তাদের সঙ্গে বৈঠক সিইও।মমোজ আগরওয়ালের।
- কাজে গাফিলতি, রাজ্য প্রাশাসনের কোপে তৃণমূল পরিচালিত দুই পুরসভা। শোকজ নোটিস পেল ঝালদা ও খড়গপুর পুরসভা।
- খসড়া তালিকায় নাম থাকা ১ কোটি ৩৬ লক্ষ ভোটারের তথ্যে অসঙ্গতি, ফের যাচাই করে তথ্য আপলোড করার নির্দেশ কমিশনের।
- অসঙ্গতিপূর্ণ ভোটারদের তথ্য ফের যাচাই ও আপলোডের নির্দেশে ক্ষোভ বিএলওদের।
- জাতির জনককে সম্মান, শনিবার ২০ ডিসেম্বর থেকে কর্মশ্রী হল মহাত্মাশ্রী। সিলমোহর দিলেন রাজ্যপাল।
- পূর্ব মেদিনীপুরে গানের মঞ্চে হেনস্থার শিকার গায়িকা লগ্নজিতা, দায়ের এফআইআর, পলাতক অভিযুক্ত, তল্লাশিতে নামল পুলিশ।
- ইনকিলাব মঞ্চের নেতা ওসমান হাদির মৃত্যুর পর থেকেই উত্তাল বাংলাদেশ। অশান্তি ও বিক্ষোভের আবহে এ বার সিলেটের ভারতীয় উপদূতাবাস এবং ভিসা কেন্দ্রের নিরাপত্তা বাড়াল ইউনূস প্রশাসন।
- হাওড়ায় জোড়া দুর্ঘটনায় প্রাণ গেল তিনজনের। জগৎবল্লভপুরে লরির চাকায় পিষে মৃত্যু হল সাইকেল আরোহীর। নিবড়ায় বাইকের ধাক্কায় মৃত্যু পথচারী ও বাইকচালকের।

Be the first to comment