দক্ষিণ আফ্রিকার পানশালায় বন্দুকবাজের গুলিতে নিহত ৯, আহত ১০

Spread the love

রোজদিন ডেস্ক : দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গের কাছে এক শহরের পানশালায় বন্দুকবাজের গুলিতে ৯ জন নিহত ও ১০ জন আহত হয়েছেন। ছোট শহর বেকার্সভেলে দুটি গাড়ি ও মাইক্রোবাসে এসে ১২ জন দুষ্কৃতি ওই পানশালায় এসে গ্রাহকদের উদ্দেশ্যে এলোপাথাড়ি গুলি চালায়। তারা বাইরের লোকজনের ওপর গুলি করে। এর ফলে ৯ জন মর্মান্তিক ভাবে প্রাণ হারান। এরপর আততায়ীরা গুলি চালাতে চালাতে উধাও হয়। কেন বা কারা এই হামলা করলো পুলিশ তদন্ত করছে। ভয়ংকর এই হামলা নিয়ে এলাকায় ব্যাপক চাঞ্চল্য, উত্তেজনা দেখা দেয় বলে জানা গেছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*