রোজ ওদিন ডেস্ক: রবিবার সাত সকালে কল্যাণী এক্সপ্রেসওয়েতে ভয়াবহ পথদুর্ঘটনায় জখম হলেন ৫ জন। এদের মধ্যে ২ জনের আঘাত গুরুতর। ঘটনাস্থল উত্তর চব্বিশ পরগনার ভুইয়া এলাকা। জানা গিয়েছে, এদিন সকালে বেপরোয়া গতির জেরে রাস্তার ধারের গার্ডরেলে ধাক্কা মেরে উল্টে যায় একটি যাত্রীনোঝাই চারচাকার গাড়ি। জখম হন গাড়ির ৫ যাত্রী। তাঁদের মধ্যে দু’জন মহিলাও রয়েছেন। প্রাথমিক ভাবে স্থানীয়রাই এসে তাঁদের উদ্ধার করেন। আহতদের হাসপপাতালে নিয়ে যাওয়া হয়েছে। সেখানে তাঁদের চিকিৎসা চলছে। গাড়িচালককে আটক করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। দুর্ঘটনার কবলে পড়া গাড়িটি ধাক্কার জেরে দুমড়ে মুচড়ে গিয়েছে। মনে করা হচ্ছে বেপরোয়া গতির কারণেই এই ঘটনা ঘটেছে। গাড়িটি অত্যন্ত দ্রুত গতিতে ব্যারাকপুরের দিক থেকে আসছিল বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। গাড়িটি দূর থেকে এসে প্রচণ্ড গতিতে গার্ডরেলে ধাক্কা মেরে উল্টে যায়। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

Be the first to comment