হরিয়ানায় মৃদু ভূমিকম্প, উদ্বেগে বাসিন্দারা

Spread the love

রোজদিন ডেস্ক : হরিয়ানার রোহতকে মৃদু ভূমিকম্পে উদ্বিগ্ন বাসিন্দারা। আজ সওয়া বারটা নাগাদ সেখানে মৃদু ভূমিকম্প হয়। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৩.৩। রোহতক থেকে ১৭ কিমি দক্ষিণ পূর্বে এই মৃদু ভূকম্প অনুভূত হয়। আচমকা এই ভূকম্পের জেরে বহু মানুষ ভয়ে বাড়ি ছেড়ে রাস্তায় নেমে আসেন। যদিও এই কম্পন কয়েক সেকেন্ড মাত্র ছিল। অনেকে হঠাৎ পায়ের নীচে মাটি, মেঝে কেঁপে ওঠায় ভয় পেয়ে যান, তবে কোন ক্ষয়ক্ষতি, হতাহতের খবর মেলেনি। জীবনযাত্রাও স্বাভাবিক বলে জানা গেছে।
এন সি এস পরিস্থিতির ওপর লাগাতার নজর রাখছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*