কাশ্মীরে প্রথম তুষারপাত, উল্লসিত পর্যটকরা

Spread the love

রোজদিন ডেস্ক : বছরের শেষ প্রান্তে এসে বরফের চাদরে ঢাকলো গোটা কাশ্মীর উপত্যকা। আজ সকালে উঠে এই চিত্র দেখে উল্লসিত পর্যটকরা। শ্রীনগর সহ কাশ্মীরের সর্বত্র এখন বরফের চাদরে ঢাকা পড়েছে।অন্যদিকে সমতলের জম্মু তে শুরু হয়েছে প্রবল বৃষ্টি। কাশ্মীরে ৪০ দিন ধরে চলা “চিল্লাই কালান” (প্রচন্ড ঠান্ডা) ও শুরু হল বলে স্থানীয় সূত্রের খবর।
জম্মু কাশ্মীরে গত তিন মাসের শুষ্ক আবহাওয়ায় উদ্বিগ্ন ছিলেন বাসিন্দারা, পাহাড়ে তুষারপাত ও সমতলে বৃষ্টিতে স্বস্তিতে তাঁরা। গুলমার্গ, সোনমার্গ সহ কাশ্মীরের পর্যটন এলাকায় পর্যটকরা এতে খুশি, আসন্ন বড়দিন, নতুন বছরেও এমন আবহাওয়া থাকবে বলে আশা তাঁদের। খুশি পর্যটন দফতরও। উৎসবের মরসুমে আরও পর্যটকের ঢল নামবে বলে আশা তাঁদের।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*