আগামী ২৭, ২৮ ডিসেম্বর নবদ্বীপ রবীন্দ্র সংস্কৃতি মঞ্চে নিক্কনের রজতজয়ন্তী বর্ষ পূর্তি উৎসব

Spread the love

নবদ্বীপ নিক্কন নৃত্য শিক্ষা কেন্দ্রের রজত জয়ন্তীবর্ষ অনুষ্ঠান উপলক্ষে আয়োজিত দু-দিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ গ্রহণকারী সংগঠনের শিক্ষার্থীদের নিয়ে শেষ মুহূর্তের মহড়া চলছে নবদ্বীপ সাধারণ গ্রন্থগার প্রেক্ষাগৃহে,জানাযায় আগামী ২৭,২৮ ডিসেম্বর২০২৫ নবদ্বীপ রবীন্দ্র সংস্কৃতি মঞ্চে দুদিন ব্যাপি এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

এই অনুষ্ঠানের বিষয়ে নিক্কন নৃত্য শিক্ষা কেন্দ্রের শিক্ষক কৃষ্ণেন্দু মজুমদার বলেন যদিও আমাদের এই শিক্ষা কেন্দ্র ৩১ বছরে পদার্পন করল, আর অনুষ্ঠান হিসাবে ২৫ বছর পূরণ করল। রজত জয়ন্তী বর্ষের অনুষ্ঠান দু-দিন ধরে অনুষ্ঠিত হবে, এবারের অনুষ্ঠানে ভারতবর্ষের বিভিন্ন গুণী শিল্পীরা অংশ গ্রহণ করবেন এছাড়াও আমাদের এই শিক্ষা কেন্দ্রের ছোট বড় শিক্ষার্থীরাও তাদের বিভিন্ন নৃত্য পরিবেশন করবে। সংস্কৃতি মনা সকল মানুষের কাছে আহ্বান জানান যে সকলে এই অনুষ্ঠানে উপস্থিত হয়ে নিক্কনের রজতজয়ন্তী বর্ষ অনুষ্ঠানকে সফল করে তোলার জন্য আহ্বান জানান।

ছবি: দেবাশীষ সিংহ

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*