রোজদিন ডেস্ক :
কলকাতা পুরসভায় নাগরিক পরিষেবা উন্নয়নের দাবিতে প্রদেশ কংগ্রেস আগামী ১২ আগস্ট আন্দোলনের কর্মসূচি নিয়েছে। আজ প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার জানান, ওই দিন তাঁরা কলকাতা পুরসভা ভবন ঘেরাও কর্মসূচি নিয়েছেন। এর আগে ১৩ আগস্ট এই কর্মসূচির ডাক দেওয়া হয়েছিল।
প্রদেশ কংগ্রেসের অভিযোগ, রাজ্যে পালাবদল হলেও সাধারণ নাগরিকরা পরিষেবা পাচ্ছেন না। বৃষ্টিতে জমা জলে মশা বাড়ছে। দেখা দিচ্ছে নানা রোগ। এই ছাড়া হকার উচ্ছেদ, বুলডোজার ব্যবহার ইত্যাদিরও তাঁরা তীব্র বিরোধী।

Be the first to comment