রোজদিন ডেস্ক: এস আই আর ট্রাইবুনালের জটিলতা সহ নানা বিষয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে কথা বলতে ঋতব্রত ব্যানার্জি সহ তাঁর শিবিরের দশ জন বিধায়ক শুক্রবার নবান্নে যান৷
পরে ঋতব্রত ব্যানার্জি বলেন, এস আই আরে রাজ্যের বিপুল সংখ্যক ভোটারের নাম বাদ গেছে। এখন অবধি তার বেশির ভাগ ই ফয়সালা হয় নি। জোকা য় মাত্র একটি ট্রাইবুনাল হয়েছে , সেখানে দূর থেকে এসে শুনানি তে অংশ নেওয়া খুব ই সমস্যা।।তাঁরা সর্বত্র স্থানীয় ভাবে ট্রাইবুনাল গঠনের জন্য মুখ্যমন্ত্রী কে আর্জি জানান। সাধারণ মানুষ যাতে আবেদন জমা দিতে পারেন, এর জন্য আর ও ছয় মাস সময় সীমা বৃদ্ধি র ও তাঁরা আর্জি জানান।
সরকার তাঁদের দাবি না মানলে পথে নেমে আন্দোলনের হুঁশিয়ারি দেন তিনি।
মুখ্য সচেতক আখরুজ্জামান বলেন,ভোটার তালিকায় বাদ যাওয়া সাতাশ লক্ষ মানুষ চরম দুশ্চিন্তায়। মুখ্যমন্ত্রী তাঁদের জানান,সাত লক্ষ মানুষ আবেদন করেছেন।তাঁরা প্রয়োজনে আদালতের হস্তক্ষেপ চাইবেন বলে জানান। ধর্মস্থানে মাইক, লাউডস্পিকার নিয়েও তাঁরা মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন।
অন্যদিকে মমতাপন্থী বিধায়ক কুণাল ঘোষ তাঁদের তীব্র কটাক্ষে বিঁধে বলেন, বিজেপি র বি টিম, গদ্দাররা নবান্নে গেছিলেন। নিজেদের অস্তিত্ব রক্ষা, আইনি, রাজনৈতিক সুরক্ষা নিশ্চিত করতে ই ওঁরা গেছিলেন বলে মন্তব্য করেন।

Be the first to comment