রোজদিন ডেস্ক: বর্ধমান মেডিকেল কলেজের বিতর্কিত সুপার তাপস ঘোষ কে কোচবিহার মেডিকেল কলেজে বদলি করা হয়েছে। ওখানে তিনি অ্যানাটমির অধ্যাপক হচ্ছেন বলে রবিবার স্বাস্থ্য দফতর নির্দেশিকা জারি করে। সূত্রের খবর, তাঁর বিরুদ্ধে বিভাগীয় প্রধানকে চাপ দিয়ে অকৃতকার্য পড়ুয়া দের পাশ করানো সহ একাধিক অভিযোগ ওঠে। এরপর তাঁকে স্নাতকোত্তর পরীক্ষা কেন্দ্রের ইন চার্জ করা হয়। যা নিয়ে শিক্ষক চিকিৎসক মহলে তীব্র ক্ষোভ দেখা দেয়।
তাঁর জায়গায় কলকাতা মেডিকেল কলেজের সুপার শান্তনু সেন কে নিয়োজিত করা হয়েছে।
কলকাতা মেডিকেল কলেজের সুপার হয়েছেন ইন্দ্রনীল চ্যাটার্জি। তিনি বি সি রায় হাসপাতালের পেডিয়াট্রিক সার্জারি বিভাগের শিক্ষক চিকিৎসক ছিলেন।
স্বাস্থ্য দফতর সূত্রে এই সব খবর জানা যায়।

Be the first to comment