ভারত ছাড়ো আন্দোলন দিবস পালিত

Spread the love

রোজদিন ডেস্ক: রবিবার নানা অনুষ্ঠানের মাধ্যমে বিয়াল্লিশের ভারত ছাড়ো দিবস পালিত হয়।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ, জাতীয় কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়্গে প্রমুখ বিশিষ্ট নেতারা এই দিন টি স্মরণ করে শ্রদ্ধা জানান।
জাতীয় কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়্গে এই সঙ্গে স্বাধীনতা সংগ্রামে আর এস এস, বর্তমান বিজেপি র পূর্বসুরিদের কোন অবদান ছিল না বলে মন্তব্য করেন।
ভারত ছাড়ো দিবস উপলক্ষে কংগ্রেস দিল্লি, পশ্চিমবঙ্গ, কর্ণাটক, অন্ধ্র প্রদেশ, তেলেঙ্গানা সহ বিভিন্ন রাজ্যে দলীয় দফতরে জাতীয় পতাকা উত্তোলন সহ বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যেমে দিন টি স্মরণ করে।
১৯৪২ সালের এই দিনে মহাত্মা গান্ধী ব্রিটিশ শাসকদের ভারত ছাড়োর ডাক দিয়ে দেশবাসীকে উদ্বুদ্ধ করেছিলেন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*