ফের করোনার ভ্রুকুটি! অন্ধ্রপ্রদেশে মৃত চার!

Spread the love

রোজদিন ডেস্ক :
দেশে ফের করোনার ভ্রুকুটি!
অন্ধ্রপ্রদেশে ইতিমধ্যে চারজন করোনায় প্রাণ হারিয়েছেন। আক্রান্ত বারো জন। উদ্বিগ্ন রাজ্য প্রশাসন ইতিমধ্যে সব জেলা সহ সংশ্লিষ্ট পক্ষকে জরুরি নির্দেশিকা পাঠিয়েছে।
সরকারি সূত্রে প্রকাশ, মৃত চারজন আগে থেকেই শারীরিকভাবে গুরুতর অসুস্থ ছিলেন। আমজনতাকে আতঙ্কিত না হয়ে সতর্কতামূলক ব্যবস্থা নিতে বলা হয়েছে। রোগের উপসর্গ দেখা দিলে হাসপাতালে যাওয়ার পরামর্শ দিয়েছে স্বাস্থ্য দফতর।
২০২০ সালে সারা বিশ্বে আতঙ্ক সৃষ্টিকারী কোভিড এখনও দেশের অন্য কোথাও দেখা দেয় নি। অন্ধ্রপ্রদেশে কি ভাবে তা থাবা বসালো, স্বাস্থ্য দফতর, বিজ্ঞানীরা তা খতিয়ে দেখছেন। ওই রাজ্যের ওয়াই এস আর কড়াপা, গুন্টুর, বিশাখাপত্তনম, কাকিনাড়া থেকে এই কোভিড আক্রান্ত ও মৃতদের খবর মিলেছে বলে জানা যায়

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*