মুর্শিদাবাদে বাবাকে বাঁচাতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মৃত্যু তরুণের

Spread the love

রোজদিন ডেস্ক : মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জের উমরপুরে বাবাকে বাঁচাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মর্মান্তিকভাবে প্রাণ হারালেন আবদুল কাদির (২২)। এই ঘটনায় এলাকায় গভীর শোকের ছায়া নেমেছে। স্থানীয় সূত্রে প্রকাশ, আজ সকালে বাড়ির ছাদে জলাধারের কাজ করছিলেন তদবির শেখ। তাঁদের বাড়ির ছাদের গা ঘেঁষেই ১১ হাজার ভোল্টেজের বিদুতের তার গেছে। ছাদে কাজ করার সময় আচমকা তাঁর কাছে থাকা লোহার পাইপ বিদ্যুতের তারে লেগে বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি। তাঁকে বাঁচাতে গিয়ে ছেলে কাদিরও বিদ্যুৎস্পৃষ্ট হন। পরিবারের মানুষজন তাঁদের কোন রকমে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে গেলে কাদিরকে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। তদবির শেখ গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন আছেন। এই মর্মান্তিক ঘটনায় এলাকায় ব্যাপক ক্ষোভ ও চাঞ্চল্য দেখা দেয়। পরিবারের অভিযোগ, বাড়ির ওপর দিয়ে এত হাই ভোল্টেজ তার নিতে তাঁরা আপত্তি জানালেও শোনা হয়নি, তরুণ কাদিরকে জীবন দিয়ে এর মাশুল দিতে হোল।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*