রোজদিন ডেস্ক : নাম উল্লেখ না করে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে সোশ্যাল মিডিয়ায় তীব্র কটাক্ষ করলেন তৃণমূলের যুব নেতা তথা সোশ্যাল মিডিয়া সেলের প্রধান দেবাংশু ভট্টাচার্য। যার পোস্ট নিয়ে রাজনৈতিক মহলে তুমুল চর্চা শুরু হয়েছে। মঙ্গলবার এক্স হ্যান্ডেল-এ সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে উদ্দেশ্য করে তিনি ‘জনস্বার্থে’ একটি আবেদন জানান। সেখানে বিরোধী দলনেতার একটি ভিডিয়ো পোস্ট করে কারও নাম না করে তিনি লেখেন–
‘স্যার, ইনি আপনার সংসদীয় কেন্দ্রের বাসিন্দা নন। কিন্তু অবিলম্বে তাঁর চিকিৎসা ও মানসিক স্বাস্থ্য পরীক্ষা করা দরকার। কারণ, তিনি গুরুতর সাইকোলজিক্যাল সমস্যায় আক্রান্ত। জনস্বার্থে তাঁর চিকিৎসা প্রয়োজন। কারণ, এই অবস্থায় তিনি গোটা রাজ্য ঘুরে বেড়াচ্ছেন এবং যখন তখন কাউকে কামড়ে দিতে পারেন এমন আশঙ্কাও রয়েছে। এটা অত্যন্ত বিপজ্জনক একটা পরিস্থিতি কারণ, রাজ্যের সব মানুষের রাবিস ভ্যাকসিন নেওয়া হয়নি। এর জন্য কি সেবাশ্রয় ২ এর শিবিরে কোনও চিকিৎসার ব্যবস্থা করা যায় না?’

Be the first to comment