রোজদিন ডেস্ক :
সঞ্চার সাথী অ্যাপ নিয়ে তীব্র বিতর্কের জেরে পিছু হঠলো কেন্দ্র!! আজ সংসদের বাইরে কেন্দ্রীয় টেলিকম মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া জানান, এই অ্যাপ নেওয়া বাধ্যতামূলক নয়, যখন ইচ্ছে তা ফোন থেকে মুছে দেওয়াই যায়।
প্রসঙ্গত, সঞ্চারসাথী অ্যাপ সব স্মার্ট ফোনে বাধ্যতামূলকভাবে দিতে হবে বলে কেন্দ্র নির্দেশ দিয়েছে, এই মর্মে খবর ছড়ানোর ফলে দেশব্যাপী বিতর্ক দেখা দিয়েছে। বিরোধীদের অভিযোগ, এর মাধ্যমে সব নাগরিকদের ওপর গোপনে নজরদারি চালাতে চায় কেন্দ্র। একে অনেকে পেগাসাস এর সংস্করণ বলেও মন্তব্য করেছেন। এই নিয়ে সব মহলেই তীব্র ক্ষোভ, আতঙ্ক, সংশয় দেখা দিয়েছে।
জ্যোতিরাদিত্য সিন্ধিয়া আরও বলেন, এই অ্যাপ কোনভাবেই নজরদারি, তদারকির কাজ করে না, এতে গোপনীয়তা সম্পূর্ণভাবে বজায় থাকে।
তাঁর এই দাবি নিয়ে এখনও সব মহলের সংশয় কাটেনি। অনেকেই এই অ্যাপ ব্যবহার করা নিয়ে ভাবনাচিন্তা করছেন বলে জানা যায়।

Be the first to comment