রোজদিন ডেস্ক :
পথ কুকুরের কামড়ে মৃত্যু র ঘটনায় পরিবারের জন্য ৫ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেবে কর্ণাটক সরকার। পথ কুকুরের কামড়ে আহত হলে দেবে ৫ হাজার টাকা। এর মধ্যে ৩৫০০ টাকা আহত ব্যক্তিকে দেওয়া হবে, বাকি ১৫০০ টাকা এই খাতে চিকিৎসার জন্য সুবর্ণ আরোগ্য সুরক্ষা ট্রাস্ট-কে দেওয়া হবে।
সম্প্রতি দেশের শীর্ষ আদালত বিভিন্ন রাজ্যে পথ কুকুরের সংখ্যা বৃদ্ধি, আমজনতাকে আক্রমণ, কামড় দেওয়া ইত্যাদি নিয়ে উদবেগ প্রকাশ করে। একাধিক রাজ্যকে পথ কুকুর নিয়ে রিপোর্টও তলব করেছে। এই প্রেক্ষিতে কর্ণাটক সরকারের এই পদক্ষেপ গুরুত্বপূর্ণ বলে ওয়াকেবহাল মহল মনে করেন। কেরালায় পথ কুকুরের কামড়ে বেশ কিছু প্রাণহানির ঘটনায় উদবিগ্ন সরকারও।
তামিলনাড়ুতে পথ কুকুরের আক্রমণ, কামড় নিয়ে উদবেগ ব্যক্ত করেছেন বিশিষ্ট কংগ্রেস নেতা পি চিদাম্বরম। সেখানে চলতি বছরে পাঁচ লক্ষের বেশি মানুষকে পথ কুকুর কামড়েছে। এর মধ্যে ২৮ জন র্যাবিসে আক্রান্ত হয়ে প্রাণ হারান।
কুকুর প্রেমীদের পথ কুকুরদের টিকাকরণ, নির্বীজকরণ ইত্যাদি নিয়ে এগিয়ে আসতে তিনি আহবান জানান।
কলকাতা-সহ এই রাজ্যেও পথ কুকুরদের নিয়ে কম আতঙ্ক নেই। বেশ কিছু সংগঠন পথ কুকুরের টিকাকরণ, নির্বীজকরণে উদ্যোগ নিলেও তা আরও বৃদ্ধি করা প্রয়োজন বলে অভিজ্ঞ মহল মনে করেন

Be the first to comment