প্রথম দফার ভোটের আগে নজিরবিহীন কড়াকড়ি, আজ রাত থেকেই ড্রোনে নজরদারি

Spread the love

রোজদিন ডেস্ক : প্রথম দফার ভোটের আগে নিরাপত্তায় নজিরবিহীন কড়াকড়ি আনছে নির্বাচন কমিশন। ১৫২টি বিধানসভা কেন্দ্রে ভোটগ্রহণের আগে আজ রাত থেকেই সীমান্তবর্তী এলাকাগুলিতে ড্রোনের মাধ্যমে নজরদারি শুরু হচ্ছে। পাশাপাশি, ভোটের ৭২ ঘণ্টা আগেই সিল করে দেওয়া হচ্ছে রাজ্যের আন্তর্জাতিক সীমান্ত। সীমান্ত দিয়ে কোনওরকম অবৈধ অনুপ্রবেশ রুখতেই এই বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। সাধারণত ভোটের ৪৮ ঘণ্টা আগে সীমান্তে এই ধরনের বিধিনিষেধ কার্যকর হয়। তবে এবারের নির্বাচনে পরিস্থিতির গুরুত্ব বিবেচনা করে আগাম এই কড়াকড়ি চালু করা হয়েছে। আধুনিক প্রযুক্তির ব্যবহারেও জোর দিয়েছে কমিশন। সীমান্ত এলাকায় ড্রোনের নজরদারির পাশাপাশি বাহিনীও বাড়ানো হয়েছে।
আইন-শৃঙ্খলা রক্ষায় আরও একাধিক কড়া নির্দেশ দেওয়া হয়েছে প্রশাসনকে। যাঁদের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় গ্রেফতারি পরোয়ানা রয়েছে, তাঁদের দ্রুত গ্রেপ্তার করতে বলা হয়েছে। পাশাপাশি, অশান্তি সৃষ্টির আশঙ্কা রয়েছে। এমন ব্যক্তিদের চিহ্নিত করে আগাম গ্রেফতার করার নির্দেশও দেওয়া হয়েছে। ভোটের আগে কমিশনের এই কড়া অবস্থান ঘিরে রাজনৈতিক মহলে জোরদার চর্চা শুরু হয়েছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*