কাজের দাবিতে ৯ জুন মিছিল সমাবেশের ডাক ডি ওয়াই এফের

Spread the love

রোজদিন ডেস্ক: কাজের দাবিকে সামনে রেখে আগামী ৯ জুন রাজ্যের সব জেলার সরকারি দফতরের সামনে মিছিল সমাবেশের ডাক দিল ডি ওয়াই এফ। কর্মসংস্থানের দাবি সহ উচ্ছেদ হওয়া হকারদের পুনর্বাসন, বৈধ ভোটারদের নাম ভোটার তালিকায় তোলা ইত্যাদি দাবি তে সব কেন্দ্রীয় ও রাজ্য দফতরে দাবিপত্র পেশ করবেন তাঁরা।
আজ ধ্রুবজ্যোতি সাহা, অয়নাংশু সরকার সহ ডি ওয়াই এফ নেতারা এই কথা জানান৷ বলেন, কেন্দ্র, রাজ্য সরকারি দফতর গুলিতে লক্ষাধিক পদ শুন্য আছে। আগে কেন্দ্রীয় শ্রম
মন্ত্রী বার্ষিক কর্মসংস্থানের সমীক্ষা প্রকাশ করতেন, তা ও প্রকাশ করা হয় না কেন তাঁরা প্রশ্ন তোলেন। রাজ্যেও এস এস সি, পি এস সি সহ বিভিন্ন পরীক্ষা স্বচ্ছতা র সঙ্গে নিয়ে কর্মসংস্থানের দাবি জানান যুব নেতারা৷ রাজ্য সরকার কে বন্ধ কারখানা গুলি খোলা,নতুন কল কারখানা তৈরি, সরকার অধিগৃহীত জমিতে শিল্প স্থাপন ইত্যাদি দাবি করেছেন তাঁরা।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*