ফের নয়া নির্দেশিকা কমিশনের, বিএলওদের ঘাড়ে ফের দায়িত্ব

Spread the love

রোজদিন ডেস্ক : এসআইআর পর্ব শেষ হলেও বিএলও-দের মুক্তি দিতে নারাজ কমিশন। তাঁদের ঘাড়ে এবার আরও একপ্রস্থ কাজের বোঝা চাপালো কমিশন। ভোটগ্রহণের দিন তাদের কি কি করণীয়, সে সব নিয়েই ১৬ দফা নির্দেশিকা জারি করল কমিশন। নির্দেশিকা অনুযায়ী এবার ভোটগ্রহণের দিন, লাইনে দাঁড়ানো ভোটারদের পরিচয় যাচাই করতে হবে বিএলওদের। বুথে বুথে ওয়েব কাস্টিংয়ের ক্যামেরা কোথায় কোথায় বসবে, সেটাও তাদের তত্বাবধানে হবে। স্বাভাবিক ভাবেই কমিশনের এই নয়া ফতোয়ায় বিরক্ত বিএলওরা। সঙ্গে বলাই বাহুল্য, কোনও সমস্যা হলে বা কোথাও কোনও ফাঁক পড়লে তাঁদেরই ফের কাঠগড়ায় তোলা হবে তাও জানিয়ে দিয়েছে কমিশম। এতদিন ভোটার স্লিপ বিলি।করা অবধি ছিল তাঁদের দায়িত্ব। এবার বুথে বুথে তাঁদের নতুন দায়িত্ব দিল কমিশন। কমিশনের লক্ষ্য যাতে কোনও ভুয়ো ভোটার বুথে প্রবেশ করতে না পারে। আর সেটা বিএলওদেরই নিশ্চিত করতে হবে। বোরখা পরা মহিলা ভোটারদের পরিচিতি যাচাই করতে হবে এবার মহিলা বিএলওদের। ফলে প্রতি বুথেই পুরুষ ও মহিলা বিএলওকে বাধ্যতামূলক ভাবে থাকতে হবে। ভোটার যাচাইয়ের ক্ষেত্রে যদি অস্বাভাবিক কিছু দেখা যায়, সঙ্গে সঙ্গে তা জানাতে হবে প্রিসাইডিং অফিসারকে, এমনই নির্দেশ কমিশনের। একই সঙ্গে পড়ে থাকা ভোটার স্লিপ রিটার্নিং অফিসারের কাছে ফেরত দিতে হবে বিএলওদের।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*