আরো ১২

Spread the love
  1. আজ শনিবার রাজ্যের নির্বাচনী প্রচারে কড়া টক্কর। থাকছেন মোদি থেকে মমতা, অমিত শাহ থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়।
  2. শনিবার রাজ্যে ঠাসা কর্মসূচি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। সূচি অনুযায়ী, তাঁর প্রথম সভা পূর্ব বর্ধমানের কাটোয়ায়। এরপর মুর্শিদাবাদ, দিনের শেষ জনসভাটি করবেন দক্ষিণ দিনাজপুরে।
  3. নির্বাচনী প্রচারে ঝাঁঝ বাড়াতে আজ তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কেশিয়াড়ি, ঝাড়গ্রাম এবং বড়জোড়ায় তিনটি জনসভা করবেন।
  4. অভিষেক বন্দ্যোপাধ্যায়ের রয়েছে জোড়া জনসভা। রেজিনগর ও সাঁইথিয়ায়। রোড শো করবেন মেমারিতে।
  5. আজ প্রচার থাকছেন অমিত শাহও। জঙ্গলমহলে তিনটি জনসভা করবেন তিনি। সূচি অনুযায়ী প্রথম সভা বাঁকুড়ার ওন্দায়। তাঁরপর দ্বিতীয় সভা ছাতনায়, সবশেষে পুরুলিয়ার বাঘমুন্ডিতে রয়েছে শাহের জনসভা।
  6. ভোটগ্রহণের দিন বাড়তি দায়িত্ব বিএলওদের। ১৬ দফা নির্দেশিকা জারি কমিশনের। লাইনে দঁড়ানো ভোটারদের তথ্য যাচাই ও ওয়েব কাস্টিংয়ের ক্যামেরা লাগানোর দায়িত্ব থাকছে তাঁদের ওপর।
  7. বিলি না হওয়া পড়ে থাকা ভোটার স্লিপ ফেরাতে হবে রিটার্নিং অফিসারকে, বিএলওদের নির্দেশ কমিশনের।
  8. বাড়ল দায়িত্ব, কমিশনের নয়া নির্দেশিকা কেন্দ্র করে বিএলও মহলে তীব্র অসন্তোষ।
  9. স্ক্রুটিনির পর বাংলায় প্রথম দফা নির্বাচনে ১৫২ আসনে রইলেন ১৪৭৮ জন প্রার্থী।
  10. শনিবার সাত সকালে রাজ্যের প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের নাকতলার বাড়িতে ইডির তল্লাশি।
  11. কংগ্রেস আজ প্রয়োজন, কংগ্রেস নয়া বিকল্প, এই মন্ত্র নিয়ে প্রদেশ কংগ্রেসের নির্বাচনী প্রচারের থিম সঙ প্রকাশিত হল।
  12. প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে খুনের ষড়যন্ত্র! এই অভিযোগে বিহার পুলিশ বক্সার থেকে অমল কুমার তিওয়ারি-সহ তিনজনকে গ্রেপ্তার করল। অভিযোগ, এই কাজে তহবিলের জন্য সিআইএ-র সঙ্গে যোগাযোগ করেছিল অভিযুক্তরা।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*