ফরাক্কার টিএমসি বিধায়কের বিরুদ্ধে এফআইআরের নির্দেশ নির্বাচন কমিশনের

Spread the love

রোজদিন ডেস্ক : নির্বাচন কমিশন ফরাক্কায় বিডিও অফিসে ভাঙচূরের ঘটনায় স্থানীয় টিএমসি বিধায়কের বিরুদ্ধে এফআইআরের নির্দেশ দিল। আট দিন পর কমিশনের এই নির্দেশ নিয়ে বিরোধী রাজনৈতিক মহলে উষ্মা সৃষ্টি হয়েছে।
উল্লেখ্য, গত ১৪ জানুয়ারি এস আই আর চলাকালীন ফরাক্কার বিডিও অফিসে কার্যত তান্ডব চলে। টিএমসি বিধায়ক মণিরুল ইসলামের নেতৃত্বে এই ভাঙচুর, তাণ্ডব, বিক্ষোভ চলে বলে গুরুতর অভিযোগ ওঠে।
পুলিশ বিধায়কের বিরুদ্ধে এখন অবধি কোন ব্যবস্থা না নিলেও কয়েকজনকে গ্রেফতার করেছিল। গতকাল ধৃতরা জামিন পেলে তৃণমূল কংগ্রেস কর্মী, সমর্থকরা তাঁদের মালা দিয়ে বরণ করে স্বাগত জানান। এই নিয়ে বিরোধী রাজনৈতিক মহল সহ সাধারণ মানুষ বিস্মিত।
অন্যদিকে ওই ঘটনার পরও মণিরুল ইসলাম নির্বাচন কমিশনকে নিশানা করে একের পর এক হুমকি ভাষণ দেন। নির্বাচন কমিশন আজ বিকেল পাঁচটা র মধ্যে টিএমসি বিধায়ক মণিরুল ইসলামের বিরুদ্ধে এফআইআরের নির্দেশ দিলেও সন্ধ্যা সাতটা অবধি কোন এফআইআর করা হয়নি।
বিরোধী নেতা শুভেন্দু অধিকারী আজও মুখ্যমন্ত্রীকে তোপ দেগে বলেন, যিনি ক্ষমতায় আসার পর থানা থেকে সমাজবিরোধীকে ছাড়িয়ে আনেন, তাঁর আমলে পুলিশ তো ক্রীড়নক মাত্র। গত ৮ জানুয়ারি খোদ মুখ্যমন্ত্রী আই প্যাকের বাড়ি, অফিসে ইডি তল্লাশির সময় মোবাইল, ফাইল, ল্যাপটপ ইত্যাদি নিয়ে আসেন, য়খন পদস্থ পুলিশ আধিকারিকরাই তাঁকে সাহায্য করেন বলে শুভেন্দু অধিকারী তোপ দাগেন।
সিপিএম রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম পৃথকভাবে এই সব নিয়ে টিএমসি, বিজেপির কোন পার্থক্য নেই বলে মন্তব্য করেন। বলেন, এসআইআর-কে এরা সার্কাসে পরিণত করেছে। মাঝে মাঝে জোকারের দেখা মেলে আর কি! এসআইআরে আমজনতার যে হেনস্থা চলছে, তা নিয়ে এই দুই দলের কোন হেলদোল নেই বলে তিনি ক্ষোভ ব্যক্ত করেন।
এসআইআর নিয়ে আজও বিভিন্ন এলাকায় তুমুল বিক্ষোভ, তান্ডব চলে।
টিএমসি মুখপাত্র কুণাল ঘোষ এই সব কিছুর জন্য নির্বাচন কমিশনকেই দায়ী করেন। বলেন, তাঁরাও গোলমালের বিরোধী। কিন্ত কমিশনের তুঘলকি আচরণই এই সবের জন্য দায়ী বলে মন্তব্য করে বলেন, কমিশন আগুন নিয়ে খেলা শুরু করেছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*