রোজদিন ডেস্ক ,কলকাতা:- নির্ধারিত সময় ১০ই জুন পার হয়েই বঙ্গের দক্ষিণভাগে আসবে বর্ষা ইঙ্গিত আবহাওয়া দফতরের। ১২ জুন দক্ষিণবঙ্গে বর্ষা আসতে পারে বলে অনুমান হাওয়া অফিসের।
আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, আজ ও কাল দক্ষিণবঙ্গের সব জেলায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টির জন্য আগামী ৪৮ ঘণ্টায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি কমতে পারে।
বৃষ্টি হলেও আর্দ্রতাজনিত অস্বস্তি চলবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। সপ্তাহের শেষে ফের বাড়তে পারে তাপমাত্রা। তাই বৃষ্টি নামলেও আপাতত গরম থেকে নেই রেহাই। ঝড়-বৃষ্টির জেরে প্রায় ৬ ডিগ্রি কমে যায় রাতের তাপমাত্রা। তবে এটা সাময়িক স্বস্তিই।

Be the first to comment