বিবেচনাধীন তালিকার ১৫ লক্ষের নিষ্পত্তি, আগামী সপ্তাহে তালিকা প্রকাশ

Spread the love

রোজ দিন ডেস্ক : সুপ্রিম কোর্টের নির্দেশ মত রাজ্যে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনীর আওতায় বিবেচনাধীন বা অ্যাডজুডিকেশন তালিকায় থাকা নামের প্রথম সাপ্লিমেন্টারি তালিকা আগামী সপ্তাহে প্রকাশ করা হতে পারে। নির্বাচন কমিশন সূত্রে জানা গিয়েছে, প্রাথমিক তালিকায় প্রায় ৬০ লক্ষের বেশি ভোটারের নাম বিবেচনাধীন ছিল। এর মধ্যে ইতিমধ্যেই প্রায় ১৫ লক্ষ ভোটারের নামের নিষ্পত্তি হয়েছে। এই ১৫ লক্ষের মধ্যে ৮ লক্ষের বেশি ভোটার ভোট দেওয়ার অধিকার ফিরে পেতে পারেন। অন্যদিকে ৫ লক্ষেরও বেশি ভোটারের ক্ষেত্রে ভোটাধিকার আপাতত স্থগিত রাখা হয়েছে। সাপ্লিমেন্টারি তালিকায় যাঁদের নাম থাকবে না তাঁদের বিষয়টি সুপ্রিম কোর্টের নির্দেশে গঠিত ট্রাইবুনাল বিচার করবে। ট্রাইব্যুনাল গঠনের প্রক্রিয়াও শুরু হয়েছে। আগামী সপ্তাহের শেষেই ট্রাইব্যুনাল গুলি কাজ শুরু করতে পারে। কমিশন সূত্রে জানা গিয়েছে, বাকি প্রায় ৪৫ লক্ষ ভোটারের নথিপত্র যাচাইয়ের কাজও দ্রুত এগোচ্ছে এবং শীঘ্রই সেগুলিরও নিষ্পত্তি করা হবে। গত সপ্তাহে সুপ্রিম কোর্টে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির তরফে জানানো হয়েছিল, প্রায় ১০ লক্ষ নামের নিষ্পত্তি হয়েছে। বর্তমানে সেই সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে প্রায় ১৫ লক্ষে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*