Fire In Panagarh, পুড়ে ছাই স্কুটারের শো-রুম

Spread the love

রোজদিন ডেস্ক :
আজ ভোরে পানাগড়ের দার্জিলিং মোড়ের কাছে বিধ্বংসী আগুনে (Fire In Panagarh) পুড়ে ছাই হয়ে গেল এক স্কুটারের শো-রুম। তিনতলা এই ভবনের একতলায় এই শো-রুম। দ্বিতীয় তলায় একটি শিশুদের স্কুল ও তিনতলায় এক পরিবার থাকেন। দমকল কর্মীরা দ্রুত ঘটনা স্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।
সূত্রের খবর, ভোর পাঁচটা নাগাদ প্রাতঃভ্রমণে বেরিয়ে অনেকে ওই ভবনে আগুন দেখে চেঁচামেচি শুরু করেন। খবর যায় দমকলে। তবে শোরুমে থাকা সব স্কুটার পুড়ে গেছে। ভোরবেলা এই আগুন লাগায় শিশু স্কুলে কেউ ছিলেন না৷
স্কুটারের শোরুম সহ ওই ভবনে কোন অগ্নি নির্বাপক ব্যবস্থা ছিল না বলে প্রাথমিক ভাবে জানা যায়৷ শর্ট সার্কিট থেকে আগুন লাগে বলে অনুমান করা হচ্ছে। কোন হতাহতের খবর নেই।
এই অগ্নি কান্ডে এলাকায় চাঞ্চল্য দেখা দেয়।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*