গঙ্গাসাগর মেলা, মন্ত্রীদের দায়িত্ব ভাগ করে দিলেন মুখ্যমন্ত্রী

Spread the love

রোজদিন ডেস্ক : গঙ্গাসাগর মেলায় এবার ভিড় নিয়ন্ত্রনে পরিচয়পত্রের সঙ্গে পুণ্যার্থীদের হাতে রিস্ট ব্যান্ড দেওয়ার পরিকল্পনা করেছে রাজ্য প্রশাসন। সোমবার নবান্নে গঙ্গাসাগর মেলার প্রস্তুতি বৈঠকে এমনই নির্দেশ দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর৷ বৈঠকে মুখ্যমন্ত্রী জানিয়েছেন, কোনও ভিআইপি কালচার নয়, সাধারণ মানুষ যাতে কোনও অসুবিধায় না পড়েন সেটাই প্রশাসনের প্রথম ও প্রধান লক্ষ্য। সুষ্ঠুভাবে মেলা করতে তিনি দায়িত্ব ভাগ করে দেন মন্ত্রীদের মধ্যে। মেলা চলাকালীন সাগরের বিভিন্ন পয়েন্ট থেকে দায়িত্ব সামলাবেন মন্ত্রী বেচারাম মান্না, পুলক রায়, সুজিত বসু, ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস, স্নেহাশিস চক্রবর্তী এবং মানস ভুঁইয়া। কলকাতা থেকে মেলা পরিচালনা ও সমন্বয়ের দায়িত্বে থাকবেন চন্দ্রিমা ভট্টাচার্য, ব্রাত্য বসু। বৈঠকে মূলত ক্রাউড ম্যানেজমেন্ট, নিরাপত্তা, যাতায়াত ও জরুরি পরিষেবার উপর বিশেষ জোর দেন মুখ্যমন্ত্রী। তিনি স্পষ্ট বলেন, পুণ্যার্থীদের চলাচল ও পূণ্যস্নান যাতে সুশৃঙ্খল ভাবে হয়, সে জন্য প্রশাসনকে সতর্ক থাকতে হবে। সেই সঙ্গে প্রতিদিন পরিস্থিতি পর্যালোচনা করারও নির্দেশও দেন রাজ্যের প্রশাসনিক প্রধান।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*