রোজদিন ডেস্ক : আমেরিকার উত্তর ক্যারোলিনায় বিমান দুর্ঘটনায় সপরিবারে প্রাণ হারালেন প্রাক্তন রেসিং কার চালক গ্রেগ বিফিল। স্টেটসভিল আঞ্চলিক বিমানবন্দর থেকে উড়ানে উত্তর ক্যারোলিনা বিমানবন্দরে অবতরণের সময় এই মর্মান্তিক দুর্ঘটনা হয়। বিমানটি আছড়ে পড়ে আগুন ধরে যায়৷ রেসিং কার ছাড়া গ্রেগ বিফিল উড়ান চালাতেও পারদর্শী ছিলেন বলে প্রকাশ। তবে দুর্ঘটনাগ্রস্ত বিমানটি তিনি চালাচ্ছিলেন কিনা জানা যায়নি। বিমানে গ্রেগ বিফিলের স্ত্রী ক্রিস্টিনা, পাঁচ ও চোদ্দ বছরের দুই সন্তান ছাড়া আরও তিনজন ছিলেন।সাতজনই এই দুর্ঘটনায় মর্মান্তিকভাবে প্রাণ হারিয়েছেন।
প্রাক্তন রেসিং কার চালক গ্রেগ বিফিলের পরিবার সহ নিহত হওয়ার ঘটনায় শোকগ্রস্ত তাঁদের পরিবার, অনুরাগীরা। মাত্র পঞ্চান্ন বছর বয়েসে এমন প্রাণবন্ত গ্রেগ বিফিলের প্রয়াণে সংশ্লিষ্ট মহলে গভীর শোকের ছায়া নেমেছে।

Be the first to comment