রোজদিন ডেস্ক : গাজায় হামাস বিরোধী নেতা ইয়াসির আবু শাবাব নিহত হয়েছেন। যা ইজরায়েলের পক্ষে স্বস্তিদায়ক না। ইজরায়েলের একাধিক প্রচার মাধ্যম এই খবর দিলেও আবু শাবাবের দল পপুলার ফোর্সেস এখন অবধি কিছু জানায়নি।
সূত্রের খবর, গাজায় যুদ্ধবিরতি সত্বেও হামাস বিরোধী এই মিলিশিয়া নেতা আবু শাবাবের দল ইজরায়েল নিয়ন্ত্রিত এলাকাগুলি থেকে তৎপরতা জারি রেখেছিল।
রাফায় হিংসাত্মক ঘটনার কোন বিরতি নেই বলে অভিযোগ।
গতকাল ইজরায়েল সেনা জানায়, রাফার নীচের টানেলগুলিতে তারা ৪০ জন হামাস যোদ্ধাকে হত্যা করেছে।

Be the first to comment