বাংলাদেশের মিরপুরে খাঁচা থেকে সিংহ উধাও

Spread the love

রোজদিন ডেস্ক : বাংলাদেশের মিরপুরের জাতীয় চিড়িয়াখানা থেকে একটি সিংহ উধাও হয়েছে। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য দেখা দিয়েছে। আজ বিকেলে এই সিংহটি খাঁচা থেকে বেরিয়ে গেছে বলে মিরপুর চিড়িয়াখানার অধিকর্তা রফিকুল ইসলাম তালুকদার জানান।
তবে সিংহটি চিড়িয়াখানার ভিতরেই আছে বলে কর্তৃপক্ষর দাবি। তার গতিবিধি লক্ষ্য করে ধরার চেষ্টা হহচ্ছে। দর্শকরা চলে যাওয়ার পর এই ঘটনা কর্তৃপক্ষের নজরে আসে। কি করে সিংহটি খাঁচা থেকে বেরিয়ে গেল?
সূত্রের খবর, সম্ভবত তালা দেওয়া হয়নি। খাঁচার দরজা দিয়েই সে বেরিয়েছে বলে মনে করা হচ্ছে। এই বিষয়ে তদন্ত কমিটি ও গঠন করেছেন চিড়িয়াখানা কর্তৃপক্ষ।
ওখানে পাঁচটি সিংহ আছে। কর্মীরা হন্যে হয়ে উধাও সিংহটি কে খুঁজছেন। অন্ধকার হয়ে যাওয়ায় অত্যন্ত সতর্কভাবে তাকে খোঁজা হচ্ছে। জারি হয়েছে সতর্কতাও।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*