হিজাব উন্মোচন, নীতিশ কুমারের বিরুদ্ধে পুলিশে নালিশ সমাজবাদী নেতার

Spread the love

রোজদিন ডেস্ক : তরুণী আয়ূষ চিকিৎসকের হিজাব সরিয়ে দিয়ে দেশব্যাপী সমালোচনার নিশানা হয়েছিলেন তিনি। এবার বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের বিরুদ্ধে বিষয়টি নিয়ে উত্তর প্রদেশে পুলিশে নালিশ জানালেন সমাজবাদী নেতা সুমাইয়া রানা। যেভাবে নীতিশ কুমার সর্বসমক্ষে ওই তরুণী আয়ূষ চিকিৎসক এর হিজাব সরিয়েছেন, একে “বিপজ্জনক
নজির” বলে মন্তব্য করেন তিনি। সাংবিধানিক পদে থাকা একজনের পক্ষে এই ধরনের আচরণ খুবই অশোভন বলে মনে করেন।
আজ লক্ষ্ণৌ এর কাইসারবাগ থানায় এই মর্মে অভিযোগ জানান তিনি। দাবি করেন নীতিশ কুমারের বিরুদ্ধে এফআইআর দায়ের করার। এই সঙ্গে উত্তর প্রদেশের মন্ত্রী সঞ্জয় নিষাদের বিরুদ্ধেও অভিযোগ করে বলেন, উনি এই ঘটনায় যেভাবে উল্লাস প্রকাশ করেছেন তা অতীব নিন্দনীয়।
সুমাইয়া রানার সঙ্গে তাঁর আইনজীবী মিশাম জাইদি ছিলেন। তিনি ও নীতিশ কুমারের ব্যবহার কে আইনি শাস্তি মুলক বলে মন্তব্য করেন। বলেন, উনি একজন মহিলার সম্ভ্রমে আঘাত করেছেন। আর ইউপি-র মন্ত্রী সঞ্জয় নিষাদ এতে ধর্মীয় আবেগ কে উসকানি দিয়েছেন।
নীতিশ কুমারের এই ব্যবহারের তীব্র সমালোচনা করেছেন বিরোধীরা। একে তাঁরা ক্ষমতার অপব্যবহার, অমর্যাদা বলে মনে করেন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*