রোজদিন ডেস্ক: কালা কানুন করে, নিষেধাজ্ঞা জারির মধ্যে দিয়ে ইতিহাস বদলানো যায় না বলে সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম বুধবার মন্তব্য করেন। কিংবদন্তি সিপিএম নেতা মুজজফর আহমেদের জন্মদিন উপলক্ষে মহাজাতি সফনের সভায় তিনি এই কথা বলেন। রাজ্যে বিধান সভা নির্বাচনের পর সরাসরি ই বামপন্থার সঙ্গে দক্ষিণ পন্থার লড়াই চলছে বলে জানিয়ে তিনি বলেন, এর জন্য প্রস্তুত হওয়া জরুরি। গণ আন্দোলন গড়ে তুলে দক্ষিণ পন্থার মোকাবিলা করতে হবে।
নিট প্রশ্নপত্র ফাঁসের বিরুদ্ধে সম্প্রতি দিল্লির আন্দোলন নিয়ে সেলিম সাহেব বলেন, নতুন প্রজন্মের এই আন্দোলন কে দমাতে পারেনি সরকার। ২০১৬ সালে কাশ্মীরে ছররা গুলির ব্যবহারের বিরোধিতা করেছিল বামপন্থী রা। এবার দিল্লিতে তার ব্যবহার হোল।
রাজ্যে গুন্ডাদমন আইন প্রসঙ্গে তিনি বলেন,যে আইন চালু ই হয় নি, তা দিয়ে শায়েস্তা করার কথা বলছেন মুখ্যমন্ত্রী! আসলে এরা ভয় দেখাতে চায়। এর জন্য নিজেদের সংগঠন, লক্ষ্যের ওপর ভরসা রাখতে হবে।
শাসক ইতিহাস বিকৃত করতে চায়। আজাদি কথাটা শুনলেই ফ্যাসিস্ট রা রেগে যায় বলে মন্তব্য করেন তিনি।
বলেন,এরা ( পড়ুন বিজেপি!) মুক্তি, স্বাধীনতার কথা শুনলেই রাগ করে। আর এস এস – বিজেপি ইন্টারনেট ব্যবহার সহ নানাভাবে মানুষের মন বিষিয়ে দিতে চাইছে। এই বিষ প্রচারের একমাত্র প্রতিষেধক ই হোল আন্দোলন। যা তরুণ প্রজন্ম দেখিয়ে দিয়েছে।
রাজ্যে বিজেপি সরকার ও পুর্বতন তৃণমূলের কায়দায় চলছে বলে তিনি মন্তব্য করেন।
বামফ্রন্ট সভাপতি বিমান বসু, শ্রীদীপ ভট্টাচার্য সহ বহু বিশিষ্ট সিপিএম নেতা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

Be the first to comment