রোজদিন ডেস্ক: পুর্ব মেদিনীপুরের খেজুরিতে এক মর্মান্তিক পথ দুর্ঘটনায় ৫ জন প্রাণ হারিয়েছেন। টোটো ও মোটর সাইকেলের সংঘর্ষে একজন মহিলা সহ পাঁচ জনের মৃত্যু হয়েছে।
সূত্রে র খবর, চারজন যাত্রী সহ একটি টোটো শিলাবেরিয়া হাসপাতালের দিক থেকে আসছিল। উল্টো দিক থেকে তিনটি মোটর সাইকেল রেষারেষি করে আসার সময় টোটোতে ধাক্কা দিলে তা উলটে যায়। এতে চালক সহ টোটোর যাত্রী রা ছিটকে পড়েন। নিহতদের মধ্যে টোটোর চালক ও যাত্রীরা আছেন বলে জানা যায়। ভয়াবহ এই দুর্ঘটনায় এলাকায় চাঞ্চল্য দেখা দেয়।

Be the first to comment