রোজদিন ডেস্ক: বিরোধী দের বিক্ষোভে র জেরে বুধবার ও সংসদের অধিবেশন দফায় দফায় মুলতুবি হয়ে যায়। উদ্বিগ্ন শাসক দল এর জন্য পরিষদীয় মন্ত্রী কিরেন রিজিজু কে লোকসভার বিরোধী নেতা রাহুল গান্ধী র কাছে দৌত্য করতে পাঠান। যদিও এতে ও বিরোধিতা র বরফ গলেনি বলেই জানা যায়। কেন্দ্র এই অধিবেশনে আসন পুনর্বিন্যাস, মহিলা সংরক্ষণ বিল পেশ ও গ্রহণ করতে আগ্রহী। কিন্তু বর্তমান পরিস্থিতিতে তা সম্ভব কিনা তাঁরা বুঝতে পারছেন না।উভয় বিল ই সর্ব সম্মত ভাবে গ্রহণের প্রয়াস চালাচ্ছে কেন্দ্র। যদি ও নিট প্রশ্নপত্র ফাঁস নিয়ে দিল্লির সাম্প্রতিক আন্দোলনে পুলিশের ভূমিকা নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রী র ক্ষমা প্রার্থনা র দাবিতে অনড় কংগ্রেস সহ বিরোধী রা। রামমন্দিরে প্রণামী র অর্থ তছরূপ নিয়েও সুর চড়িয়েছেন তাঁরা। এই তপ্ত পরিস্থিতি শান্ত করে রফাসূত্র বার করার চেষ্টা করছে শাসক দল।

Be the first to comment