হংকং-এ সমুদ্রে ছিটকে পড়ল কার্গো বিমান

Spread the love

রোজদিন ডেস্ক : হংকং-এর বিমানবন্দরের রানওয়ে থেকে ছিটকে পড়লো দুবাই থেকে আসা একটি কার্গো বিমান। এই ঘটনায় বিমানবন্দরের দুই নিরাপত্তারক্ষী নিহত হয়েছেন।তবে বিমানে থাকা ক্রুরা আগে বেরিয়ে আসায় তাঁরা নিরাপদে আছেন। এই দুর্ঘটনায় বিমানবন্দরে উত্তেজনা দেখা দেয়। বিমানটি দ্বিখণ্ডিত হয়ে গেছে বলে জানা যায়। এর একটি অংশ সমুদ্রের জলে ভাসছে। ২০০ জনের বেশি দমকল, স্বাস্থ্যকর্মী প্রমুখ ঘটনাস্থলে উদ্ধার-সহ অন্যান্য কাজ করছেন।
কিভাবে এই দুর্ঘটনা হল তা খতিয়ে দেখা হচ্ছে৷ ১৯৯৮ সালে হংকং বিমানবন্দর প্রতিষ্ঠিত হওয়ার পর আজ এইটি বড় মাপের দ্বিতীয় দুর্ঘটনা। বিমানটি তুরস্কের একটি সংস্থা পরিচালনা করে। আগে এটি যাত্রী বিমান ছিল। পরে তা কার্গো বিমানে রূপান্তরিত করা হয়। এই প্রেক্ষিতে হংকং বিমানবন্দরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। নেওয়া হয়েছে সতর্কতামূলক ব্যবস্থাও।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*