রাজ্য সরকারের উন্নয়নের পাঁচালি গাইলেন ইমন চক্রবর্তী, শ্রোতা মুখ্যমন্ত্রী

Spread the love

রোজদিন ডেস্ক : তাঁর শাসনকালে উন্নয়নের খতিয়ান আজ পেশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। আর এই সব উন্নয়নের পাঁচালি গেয়ে নবান্ন-সহ রাজ্যকে মাতিয়ে দিলেন প্রখ্যাত গায়ক ইমন চক্রবর্তী। তাঁর সুমিষ্ট গায়কিতে মুগ্ধ মুখ্যমন্ত্রী-সহ উপস্থিত সকলেই।
আজ নবান্নের বৈঠকে ইমন চক্রবর্তী-কে বিভিন্ন মহলে গুঞ্জন ওঠে। একদা বামপন্থী ইমন বর্তমানে শাসক দলের ঘনিষ্ঠ বলে ইদানীং চর্চা তুঙ্গে ওঠে। তিনি আগামী বছর বিধানসভা নির্বাচনে শাসক দলের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন বলেও খবর ছড়ায়।
আজ মুখ্যমন্ত্রী বলেন, আগে মা বোনরা পাঁচালি গাইতেন। আগের দিনের সেই গৌরবকে তাঁরা তুলে এনেছেন, এতে বাংলার মনীষিদের ছোঁয়া আছে বলে তিনি জানান।
এরপরই ইমন গান ধরেন, “বলতে এসেছি কথা উন্নয়নের, এই উন্নয়ন আজ মানুষের সম্মান। বহু গুণে উন্নত জীবনের মান! ” কীর্তনের সুরে ইমনের এই গানে আপ্লুত মুখ্যমন্ত্রী-সহ উপস্থিত সকলেই। তাঁকে উত্তরীয় দিয়ে বরণ করেন দুই মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য ও শশী পাঁজা।
উপস্থিত সকলেই এতে খুশি। তবে ইমন চক্রবর্তী ভোটে লড়বেন কিনা তা পরে বোঝা যাবে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*