- বড় ঘোষণা সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজুর। তিনি এক্স হ্যান্ডলে লেখেন, ‘৮ ডিসেম্বর লোকসভায় জাতীয় গান বন্দে মাতরমের ১৫০ বছর পূর্তি নিয়ে আলোচনা হবে এবং নির্বাচনী সংস্কার নিয়ে আলোচনা হবে ৯ ডিসেম্বর দুপুর ২টো থেকে।
- সোমবার প্রকাশ্যে এসেছিল, রাজ্যে ২ হাজারের বেশি বুথে মেলেইনি মৃত ভোটার। এর মধ্যে রয়েছে ২২ জেলা। এরপর কমিশন জেলাশাসকদের কাছ থেকে এই রিপোর্ট চায় কমিশন। আর তারপরই দেখা গেল বদল। ২ হাজার ২০৮ বুথ নয়, সংখ্যা কমে দাঁড়াল ৪৮০। অর্থাৎ মৃত ভোটার মেলেনি এই ৪৮০টি বুথে।
- ধূপগুড়িতে এসআইআর ফর্ম নিতে গিয়ে হাতেনাতে পাকড়াও শ্যামল রায় নামে এক বাংলাদেশি ! ২০১০ সালে বাংলাদেশের রংপুর থেকে ভারতে অনুপ্রবেশ করেছিল সে। তারপর থেকে ময়নাগুড়িতেই বসবাস করছিল।
- ৬ ডিসেম্বর হুমায়ুন কবীরের বাবরি মসজিদের শিলান্যাসে ডাক । ‘বাবরি মসজিদের শিলান্যাসে বাধা দিলে রেজিনগর থেকে বহরমপুর অবরোধ’, আগুন নিয়ে খেলবেন না, পুলিশ-প্রশাসনকে হুঁশিয়ারি হুমায়ুন কবীরের।
- হাওড়ার ব্যাঁটরায় বোমাকে বল ভেবে খেলতে গিয়ে বিস্ফোরণ ! গুরুতর আহত ৯ বছরের বালক, ডান হাত ও ডান চোখে আঘাত, ভর্তি হাওড়া জেলা হাসপাতালে।
- আজকের মধ্যেই সব ফর্ম আপলোড করতে হবে। নির্দেশ কমিশনের। কাল থেকে কোনও ব্যাকলগ নয়। বর্ধিত এক সপ্তাহে খতিয়ে দেখতে হবে আপলোড করা ফর্মের তথ্য।
- মঙ্গলবার আদিয়ালা জেলের ভিতরে গিয়ে ইমরান খানের সঙ্গে দেখা করলেন তাঁর বোন উজমা খানুম। প্রাক্তন পাক প্রধানমন্ত্রীর মৃত্যুর জল্পনা উড়িয়ে তিনি জানান, তেহরিক-ই-ইনসাফ প্রধান জীবিত আছেন। তবে তিনি ভালো নেই।
- রাঁচির এক সাধারণ চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টের নামে ৯০০ কোটি টাকার সম্পত্তির খোঁজ পেল ইডি। ফরেন এক্সচেঞ্জ ম্যানেজমেন্ট অ্যাক্ট অর্থাৎ FEMA-এ তল্লাশি চলাকালীন এই বিপুল সম্পত্তির খোঁজ পায় তদন্তকারীরা। এই সন্দেহভাজন ব্যক্তির নাম নরেশ কুমার কেজরিওয়াল।
- ৩ ডিসেম্বর বুধবার বেলা ২টোয় প্রাথমিকের ৩২ হাজার চাকরি সংক্রান্ত মামলায় রায়দান করবে কলকাতা হাইকোর্টের বিচারপতি তপোব্রত চক্রবর্তী এবং বিচারপতি ঋতব্রতকুমার মিত্রের ডিভিশন বেঞ্চ।
- রাজগঞ্জের বিতর্কিত বিডিও প্রশান্ত বর্মনের আগাম জামিনের নির্দেশ চ্যালেঞ্জ করে হাইকোর্টে মামলা করল রাজ্য। তিনি জাল নথি দিয়ে তিনি নিম্ন আদালত থেকে আগাম জামিন পেয়েছেন বলে অভিযোগ পুলিশের।

Be the first to comment