ইন্ডিগোয় আজও সমস্যা অব্যাহত, মিললো বোমাতঙ্কও

Spread the love

রোজদিন ডেস্ক : নামী বেসরকারি বিমান সংস্থা ইন্ডিগোর পরিষেবা আজও পুরো স্বাভাবিক হয়নি। এর ওপর মদিনা থেকে হায়দরাবাদ যাওয়ার বিমানে বোমা রাখা ভূয়ো খবরে ব্যাপক আতঙ্ক ছড়ায়। এই বোমাতঙ্কে বিমান আহমেদাবাদে ঘুরিয়ে দেওয়া হয় বলে জানা গেছে।
আজ দুপুরে সর্দার বল্লভভাই প্যাটেল বিমানবন্দরে এই বিমান নিরাপদে অবতরণ করে। সব যাত্রী ও বিমানকর্মীদের নামিয়ে বিমানে তন্ন তন্ন করে খুঁজেও কিছু মেলেনি।
এতে স্বস্তির নিশ্বাস ফেলেন সবাই।
অন্যদিকে ইন্ডিগোর পরিষেবা আজও কর্মী সংকট, প্রযুক্তিগত কারণে ব্যাহত হয়। বহু উড়ান বাতিল হয়েছে। দিল্লি, মুম্বাই, চেন্নাই, জয়পুর ইত্যাদি বিমানবন্দরে আজও বহু বিমানের যাত্রা বাতিল হয়েছে। কয়েক জায়গায় অতিরিক্ত কর্মী দিয়ে কর্তৃপক্ষ পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেছেন। গত মাসে এই সংস্থা এফডিটিআই ও বিমানকর্মী সংকটের দরুণ ৭৫৫টি উড়ান বাতিল করে।
ডিজিসিএ এই অনিয়মিত বিমান চালানোর জন্য আজ ইন্ডিগো সংস্থাকে তলব করে।
আগামী ৪৮ ঘণ্টা এই ধরনের সমস্যা চলবে বলে সংস্থা সুত্রে জানা যায়।
এর ফলে বিপুল সংখ্যক বিমান যাত্রী সমস্যায় পড়েছেন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*