বাতিল উড়ানের টাকা ফেরত দেবে ইন্ডিগো

Spread the love

রোজদিন ডেস্ক : ইন্ডিগো কর্তৃপক্ষ আজ বাতিল হওয়া উড়ানের পুরো টাকা যাত্রীদের ফেরত দেবে। ৫ ডিসেম্বর থেকে ১৫ ডিসেম্বর অবধি বাতিল হওয়া উড়ানের এই টাকা ফেরত দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে বলে সংস্থা জানিয়েছে। বাতিল হয়েছে, বা দেরিতে আসা যাওয়া করেছে, সেই যাত্রীদের জন্য হোটেলের ব্যবস্থাও করেছে তারা৷ যেখানে সম্ভব বরিষ্ঠ নাগরিকদের জন্য বিমানবন্দরের লাউঞ্জের সব সুবিধাও দেওয়া হবে। সমাজ মাধ্যমে এই সব জানিয়েছে সংস্থা।
আজও ইন্ডিগো র রেকর্ড সংখ্যক ৭৫০-র বেশি উড়ান বাতিল হয়। গতকাল এই সংখ্যা ছিল ৫৫০। দেশের সব থেকে বড়, সময়ে চলা এই বিমান সংস্থার পরিষেবা এইভাবে বিপর্যস্ত হওয়ায় সর্বত্র উদ্বেগ দেখা দিয়েছে। যত দ্রুত এই পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা হচ্ছে বলে জানা যায়।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*