রোজদিন ডেস্ক : রাজ্যব্যাপী তোলপাড় তোলা প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় এবার জামিন পেলেন কালিঘাটের কাকু। আজ উচ্চ আদালতের বিচারপতি শুভ্রা ঘোষ বেশ কিছু শর্তসাপেক্ষে তাঁর জামিন মঞ্জুর করেন। তাঁকে পাসপোর্ট জমা রাখতে হবে, এই মামলার তদন্তকারী সংস্থা ইডি, সিবিআই-কে তদন্তের কাজে সাহায্য ও করতে হবে। তাঁদের নিজের স্থায়ী ফোন নম্বর দেওয়া, কলকাতা ছেড়ে না যাওয়ারও নির্দেশ দেওয়া হয়েছে।
প্রসঙ্গত, এর আগে ও একাধিকবার অন্তর্বতী জামিন পেয়েছেন তিনি। চলতি বছর ফেব্রুয়ারি মাসে সিবিআই-এর মামলায় তিনি অন্তবর্তী জামিন পেয়েছিলেন।তাঁর বাড়িতে নজরদারির র জন্য সিবিআই সাদা পোশাকে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করার নির্দেশও দিয়েছিল উচ্চ আদালত। সেই মামলাতেই আজ তাঁর স্থায়ী জামিন মঞ্জুর হল বলে আদালত সূত্রে জানা যায়।
উল্লেখ্য, ২০২৩ সালের মে মাসে নিয়োগ দুর্নীতি মামলায় সুজয় কৃষ্ণ ভদ্র-কে গ্রেফতার করেছিল ইডি। এরপর তাঁকে গ্রেফতার করে সিবিআই-ও। দুই মামলাতেই এবার জামিন পেলেন তিনি।
কালিঘাটের কাকু হিসাবে পরিচিত সুজয় কৃষ্ণ ভদ্র-র স্থায়ী জামিন প্রাপ্তিতে হতাশ আইনজীবীদের একাংশ।

Be the first to comment