দিল্লিতে গ্রেফতার আই প্যাক কর্তা

Spread the love

রোজদিন ডেস্ক : 
রাজ্যে হাই ভোল্টেজ বিধানসভা নির্বাচনের আগে আই প্যাকের সহ প্রতিষ্ঠাতা ভিনেশ চান্দেল গ্রেফতার হলেন। কয়লা দুর্নীতি মামলায় সোমবার রাতে ইডি তাঁকে গ্রেফতার করে। এই নিয়ে রাজনৈতিক মহলে চাঞ্চল্য দেখা দিয়েছে। অস্বস্তিতে রাজ্যের শাসক শিবিরও।
গত ২ এপ্রিল দিল্লিতে ভিনেশ চান্দেলের বাড়িতে অভিযান করেছিল ইডি। বেঙ্গালুরুতে হানা দিয়েছিল আই প্যাকের পদস্থ কর্তা ঋষি রাজ সিংহ ও মুম্বাই-এ আপের প্রাক্তন নেতা বিজয় নায়ারের বাড়িতেও।
উল্লেখ্য, গত ৮ জানুয়ারি কলকাতায় আই প্যাকের কর্ণধার প্রতীক জৈনের বাড়ি ইডি-র তল্লাশি নিয়ে তুলকালাম বাধে। খোদ মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সেখানে চলে গিয়ে বেশ কিছু নথি পত্র নিয়ে আসেন। যা নিয়ে দেশব্যাপী আলোড়ন ওঠে। ইডি এই সব নিয়ে আদালতে গেছে। সেই মামলার ফয়সালা এখনও হয়নি।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*