লেবাননে প্রাণঘাতী হামলা, হরমুজ প্রণালী বন্ধ করলো ইরান

Spread the love

রোজদিন ডেস্ক : 
ইরান যুদ্ধে দু সপ্তাহের বিরতির খবরে সবে স্বস্তি ফিরেছিল সারা বিশ্বে, লেবাননে -ইজরায়েলের প্রাণঘাতী হামলা র পর ফের হরমুজ প্রণালী বন্ধ করে দিলো ইরান। বুধবার -ইজরায়েলের আক্রমণে লেবাননে আড়াইশোর বেশি মানুষ প্রাণ হারিয়েছেন। শুধু রাজধানী বেইরুটে ই ৯২ জন নিহত, ৭৪২ জন আহত হয়েছেন। এই ছাড়া আলেই, নাবাতিয়েহ, হেরমেল সহ বহু এলাকায় -ইজরায়েলের হামলায় দেড়শো জনের বেশি নিহত হয়েছেন। আহত হাজার ছাড়িয়েছে।
ভয়ংকর এই হামলাকে লেবাননের সংসদের অধ্যক্ষ পুরোপুরি যুদ্ধাপরাধ বলে মন্তব্য করেন। ছোট এই দেশটিতে এখন প্রায় প্রতি ঘরে স্বজন হারানোর হাহাকার।
এর প্রেক্ষিতে ইরান হরমুজ প্রণালী বন্ধ করায় আমেরিকা তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে। তারা অবিলম্বে দ্রুত, নিরাপদ ভাবে হরমুজ প্রণালী খুলে দিতে বলেছে। যে কোন রকমের বন্ধ করে দেওয়া কোন ভাবেই গ্রহণযোগ্য না বলে হুঁশিয়ারি দিয়েছে।
পাকিস্তানের মধ্যস্থতায় ইরানের সঙ্গে আলোচনায় যোগ দিতে আমেরিকার উপ রাষ্ট্রপতি জে ডি ভান্স সহ প্রতিনিধিরা যাচ্ছেন।
লেবাননের পরিস্থিতি শান্তি আলোচনায় অন্তরায় সৃষ্টি করে কিনা তাই এখন দেখার।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*