রোজদিন ডেস্ক :
কড়া নিরাপত্তায় আজ কেরালাম, অসম ও পুদুচেরিতে ভোট গ্রহণ চলছে। এর মধ্যে কেরালাম ও অসমের নির্বাচন নিয়ে সারা দেশ কৌতুহলি।
কেরালামে সারা দেশের একমাত্র বামপন্থী বিদায়ী সরকার আছে। এবার প্রধান বিরোধী কংগ্রেসের সঙ্গে সিপিএম নেতৃত্বাধীন বামফ্রন্টের জোর লড়াই। বিধানসভায় পদ্ম ফোটাতে মরিয়া গেরুয়া শিবিরও। ১৪০ আসনের কেরালামের নির্বাচন এবার সারা দেশের নজর কেড়েছে।
অসমে ও ক্ষমতাসীন বিজেপির সঙ্গে কংগ্রেসের জোর টক্কর হবে বলে রাজনৈতিক মহলের ধারণা। ১২৬ আসনের অসমের নির্বাচন ও এবার রীতিমত গুরুত্বপূর্ণ।
তুলনায় এনডিএ শাসিত পুদুচেরির গরিমা অন্য দুই রাজ্যের তুলনায় কিছুটা হলেও কম। যদিও ৩০ আসনের বিধানসভায় জয়ী হতে সব দলই প্রাণপণ চেষ্টা করছে।

Be the first to comment