- সেই কারণে হলদিয়ায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভার সময় পরিবর্তিত হলো। সাড়ে ১০টার পরিবর্তে সাড়ে ১১টায় সভায় পৌঁছতে পারেন প্রধানমন্ত্রী বলে জানানো হয়েছে বিজেপির তরফে।
- বৃহস্পতিবার রাজ্যের তিন জায়গায় বিধানসভা ভোটের প্রচারে সভা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রথম জনসভা হবে পূর্ব মেদিনীপুরের হলদিয়া টাউনশিপে। দ্বিতীয় সভা হবে আসানসোলের পোলো গ্রাউন্ডে। তৃতীয় জনসভা হবে সিউড়ির চাঁদমারি মাঠে।
- সিইও-র বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ তুলে সরব হয় রাজ্যের শাসকদল। তাদের দাবি, নন্দীগ্রামে গিয়ে বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী ঘনিষ্ঠ নেতার সঙ্গে ঘুরেছেন মনোজ আগরওয়াল।
- মনোজ আগরওয়াল বলেন, জেলাশাসক আমাকে নিয়ে বিভিন্ন জায়গায় পরিদর্শনে নিয়ে যান। সেখানে এক হাজার লোক ছিলেন। তার মধ্যে কে আছে কী করে বলব? প্রমাণ করতে পারবেন তাঁর সঙ্গে যোগ রয়েছে কমিশনের। প্রমাণ হলে পদত্যাগ করব।”
- মালদহ জেলা কংগ্রেসের প্রাক্তন সভাপতি তথা প্রাক্তন সাংসদ আবু হাসেম খান চৌধুরী ( ডালু) বাবু প্রয়াত। বুধবার রাত ৯টা ৫০ মিনিট নাগাদ তাঁর মৃত্যু হয়। বয়স হয়েছিল ৮৮ বছর।
- নির্বাচন কমিশনের তরফে জানানো হয়েছে সকাল ৯টা পর্যন্ত কেরালায় ১৬.২৩ শতাংশ, অসমে ১৭.৮৭ শতাংশ এবং পুদুচেরিতে ১৭.৪১ শতাংশ ভোট পড়েছে।
- ভোট দিলেন কেরালার মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন। কুন্নুরে ভোট দিয়েছেন তিনি।
- বুধবার রাতে শিলিগুড়ি যাওয়ার জন্য এক তরুণী দাঁড়িয়ে ছিলেন রাজগঞ্জ বিধানসভার অন্তর্গত শিকারপুর অঞ্চলের শিকারপুর হাটের কাছে। তরুণীকে হাত ধরে টেনে অন্ধকারে নিয়ে যায় অভিযুক্ত। এরপর ওই তরুণী সাহস করে অভিযুক্তকে কলার ধরে টেনে আনেন। তাঁর চিৎকার শুনে কয়েকজন স্থানীয় মানুষ এসে অভিযুক্ত যুবককে উত্তমমধ্যম দেওয়া শুরু করলে ফাঁক গলে পালিয়ে যায় অভিযুক্ত।
- লেবাননে ইজ়রায়েলের এয়ার স্ট্রাইকে ২৫৪ জনের মৃত্যু হয়েছে এবং ১,০০০-র বেশি মানুষ আহত হয়েছেন বলে জানিয়েছে লেবাননের সিভিল ডিফেন্স সার্ভিস।
- ইরান অভিযোগ তুলেছে, আমেরিকা যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে। তাই হরমুজ় বন্ধ করে দেওয়া হয়েছে।

Be the first to comment