রোজদিন ডেস্ক : গত সোমবার থেকেই বিরূপ প্রকৃতি। টানা চলছে ঝড়, বৃষ্টি। রাজ্য জুড়ে বর্ষার আমেজ। বুধবার দফায়-দফায় বৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার সকাল থেকে মেঘলা আকাশ। কোথাও কোথাও বৃষ্টি শুরু হয়েছে। রোদের দেখা নেই বললেই চলে। হাওয়া অফিসের পূর্বাভাস, গত কয়েকদিনের মতো আজও চলবে ঝড়, বৃষ্টি। রয়েছে কালবৈশাখীর আশঙ্কাও। রাজ্যের ওপর উপর একটি মৌসুমী অক্ষরেখা রয়েছে। এর জেরে বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকছে। যার জেরেই এই ঝড়বৃষ্টি। পূর্বাভাস বলছে, বৃহস্পতিবার পেরিয়ে শুক্রবারও চলবে এমন আবহাওয়া। দক্ষিণের জেলাগুলিতে বিক্ষিপ্ত ঝড় বৃষ্টির চলবে। ৩০ থেকে ৪০ কিমি গতিতে ঝড় এবং বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উপকূলের জেলাগুলিতে ঝড়, বৃষ্টির দাপট বেশি হবে। বাকি জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। বৃষ্টি হতে পারে দুই মেদিনীপুর, হাওড়া, হুগলি, ঝাড়গ্রাম, দুই ২৪ পরগনা ও কলকাতায়। এর জেরে পারদ কিছুটা নামতে পারে। তবে শনিবার থেকে কমবে ঝড়, বৃষ্টি। ৩-৪ ডিগ্রি পারদ বাড়তে পারে। তবে স্বস্তির খবর পয়লা বৈশাখের আগে রাজ্যে তাপপ্রবাহের সম্ভাবনা নেই।

Be the first to comment