রোজদিন ডেস্ক
দলের বিদ্রোহী সাংসদ দের পদত্যাগ করে বিজেপি র টিকিটে লড়ে জিতে আসার চ্যালেঞ্জ ছুঁড়লেন তৃণমূল সাংসদ কল্যাণ ব্যানার্জি। আজ সাংসদ কীর্তি আজাদ কে পাশে নিয়ে দলের বেসুরো, বিদ্রোহী সাংসদ দের একের পর এক তোপ দাগেন তিনি। তাঁদের বিশ্বাসঘাতক, গদ্দার তকমা দেন। গতকালই তৃণমূলের এক ঝাঁক সাংসদ সংসদে পৃথক ব্লক করে এনডিএ কে সমর্থন করবেন বলে জানিয়েছেন। কেন্দ্রীয় মন্ত্রী ভূপেন্দ্র যাদবের বাড়ি তাঁরা বৈঠক করেন। পরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ও বেসুরো সাংসদ শতাব্দী রায়ের বাড়ি চা চক্রে যোগ দেন বলে খবর।
আজ এই সব নিয়ে দৃশ্যত ক্ষুব্ধ, রুষ্ট কল্যাণ ব্যানার্জি বেসুরো সাংসদ দের এক হাত নেন। বলেন, মানুষ বোকা না। তাঁরা সব দেখছেন। ভূপেন্দ্র যাদবের বাড়ি তাঁরা গেছেন, মুখ্যমন্ত্রী ও তাঁদের সঙ্গে দেখা করেছেন। তিনি দেবের গাল টিপেছেন। এই প্রথম কোন মুখ্যমন্ত্রী (অভিনেতা) দেবের গাল টিপলেন বলে তিনি কটাক্ষ করেন। বলেন, দল না ছাড়লেও ধরে নিতে হবে এই সব সাংসদ দের নেতা এখন নরেন্দ্র মোদি। মমতা ব্যানার্জি না।
এই সাংসদ রা কেন দল ছাড়ছেন না বলে তিনি প্রশ্ন তোলেন। তোপ দেগে বলেন, ওঁরা বিজেপি তে যোগ দিচ্ছেন না কেন? তবে কি বিজেপি ওঁদের নেবে না? বেসুরো, বিদ্রোহী সাংসদ দের উদ্দেশ্যে কল্যাণ ব্যানার্জি, কীর্তি আজাদের বক্তব্য, ভূপেন্দ্র যাদবের বাড়ি, মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক করে ওঁরা প্রমাণ করেছেন, নরেন্দ্র মোদি ই ওঁদের নেতা। আর যে চিঠি র কথা ওঁরা বলছেন, সেখানে কারা সই করেছেন তা প্রকাশ্যে আনছেন না কেন তাঁরা প্রশ্ন তোলেন।। কল্যাণ ব্যানার্জি তিক্ত স্বরে বলেন, যার ইচ্ছা সে চলে যাক, তাঁদের কোন অসুবিধা নেই। কিন্তু তৃণমূলের নাম যেন তাঁরা পরিচয়ে না রাখেন বলে তোপ দাগেন।

Be the first to comment