রোজদিন ডেস্ক : ঘুষের বিনিময়ে প্রশ্ন নিয়ে তাঁর বিরুদ্ধে অভিযোগে তোলপাড় উঠে ছিল রাজনৈতিক মহলে। লোকপাল এই ঘটনায় তাঁর বিরুদ্ধে চার সপ্তাহের মধ্যে চার্জশিট জমা দিতে সিবিআই-কে নির্দেশও দিয়েছিল। একে চ্যালেঞ্জ করে আদালতে গেছিলেন টিএমসি র তারকা সাংসদ মহুয়া মৈত্র। আজ দিল্লি উচ্চ আদালতের দুই বিচারপতি অনিল ক্ষেত্রপাল ও হরিশ বৈদ্যনাথ শংকর জানান, এই নির্দেশ জারি নিয়ে লোকপালের কিছু ত্রুটি ছিল। আদালত লোকপালের আগের নির্দেশ খারিজ করে বিষয়টি নতুন করে বিবেচনার নির্দেশ দিয়েছে। এর ফলে আপাত স্বস্তি মিলেছে টিএমসি সাংসদ মহুয়া মৈত্রর।
উল্লেখ্য, দুবাই-এর শিল্পপতি দর্শন হীরানন্দানির কাছে আর্থিক সুবিধা নিয়ে সংসদে প্রশ্ন তোলার অভিযোগ ওঠে মহুয়া মৈত্রর বিরুদ্ধে। যা নিয়ে রাজনৈতিক মহলে তোলপাড় ওঠে। আজ দিল্লি আদালতের রায়ে সাময়িকভাবে তাঁর স্বস্তি মিলল বলে অভিজ্ঞ মহল মনে করেন।

Be the first to comment