বাংলাদেশ, উদ্বিগ্ন শেখ হাসিনা

Spread the love

রোজদিন ডেস্ক : ছাত্র নেতা ওসমান হাদির মৃত্যুর পর বাংলাদেশ জুড়ে ব্যাপক হিংসা, তাণ্ডবের খবরে প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা উদ্বিগ্ন। বাংলাদেশের প্রাক্তন মন্ত্রী মহম্মদ এ আরাফত এই কথা জানিয়ে বলেন, শেখ হাসিনা কোথায় কি হচ্ছে সেদিকে নজর রাখছেন। তাঁর সরকারের পতনের পরের পরিস্থিতির সঙ্গে এখনকার পরিস্থিতির কোন ফারাক নেই বলে তাঁরা মনে করেন। বলেন, মহম্মদ ইউনুস গত বছর আগস্ট থেকে মৃতদেহ নিয়ে রাজনীতি করছেন। আওয়ামী লিগের সমালোচকরাও আক্রমণের শিকার হচ্ছেন।
ওই দেশে সংখ্যালঘুদের কোন স্থান নেই। পাকিস্তানপন্থী উপাদান সক্রিয় হচ্ছে বলে তিনি উদ্বেগ ব্যক্ত করেন।
উল্লেখ্য, গত বছর আগস্টে ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকেই ভারতে গোপন আস্তানায় আছেন শেখ হাসিনা। দেশের এই পরিস্থিতিতে তিনি উদ্বিগ্ন, ব্যথিত বলে জানা যায়।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*