১০টা

Spread the love
  1. এ বার কমিশন সূত্রে খবর, হিয়ারিং-এর জন্য আসতে চলেছে এক নতুন সফটওয়্যার। শুক্রবার রাজ্যের CEO দপ্তরের এক উচ্চপদস্থ আধিকারিক জানান, রাজ্যের CEO দপ্তরের তরফে এই সংক্রান্ত সফটওয়্যার তৈরির প্রস্তাব পাঠানো হয়েছিল নির্বাচন কমিশনের কাছে। কমিশন সূত্রে খবর, নতুন যে সফটওয়্যার আসার সম্ভাবনা রয়েছে, সেটির অ্যাক্সেস থাকবে ERO ও AERO-দের কাছে।
  2. বড়দিনের আগে হিয়ারিং-এর কাজ শুরু হওয়ার সম্ভাবনা নেই। CEO মনোজকুমার আগরওয়াল জানিয়েছেন, ২৬ বা ২৭ ডিসেম্বর থেকে শুরু হতে পারে হিয়ারিং।
  3. কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রকে বড় স্বস্তি প্রদান করল দিল্লি হাইকোর্ট। সাংসদের বিরুদ্ধে চলা মামলায় লোকপালের দেওয়া নির্দেশকে ‘ভুল’ বলে উল্লেখ করল হাইকোর্টের ডিভিশন বেঞ্চ।
  4. সোনু সুদ, ঊর্বশী, যুবরাজ সিংহ, রবীন উথাপ্পা, মিমি, অঙ্কুশ-সহ একাধিক অভিনেতা-ক্রিকেটারের বেটিং অ্যাপ মামলায় প্রায় ৮ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করল ইডি।
  5. দুই বছর ধরে জেলার কোনও বালিঘাটের নিলাম হয়নি। সরকারি চালান কার্যত উধাও। তার জেরে দক্ষিণ দিনাজপুর জুড়ে তৈরি হয়েছে তীব্র বালি সঙ্কট।
  6. বাংলাদেশে ফের নৈরাজ্য, সীমান্তে সতর্কতা ভারতীয় সেনা-বিএসএফের। দঃ ত্রিপুরার বিলোনিয়া মুহুরি চর-সহ সীমান্ত পরিদর্শন করলেন লেফটেন্যান্ট জেনারেল আর সি তিওয়ারি। কথা বললেন সীমান্ত রক্ষী বাহিনীর আধিকারিকদের সঙ্গে।
  7. বৃহস্পতিবার রাতে তৈরি হওয়া উত্তেজনার শিকার হলেন এক হিন্দু ব্যক্তি। পিটিয়ে দেহ জ্বালিয়ে দেওয়া হল সে দেশের দীপু চন্দ্র দাস-কে। এবার এই ঘটনার নিন্দা করলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসও।
  8. শুক্রবারের নামাজের পর ফের ভাঙ্গা শুরু হয়েছে ধানমন্ডি ৩২ নম্বরের বাড়ি। ধানমন্ডিতে ছায়ানট ভবনে হামলা ও ভাঙচুরের ঘটনাকে ফৌজদারি অপরাধ বলে জানালেন ইউনূসের সংস্কৃতি উপদেষ্টা মোস্তাফা সরয়ার ফারুকী।
  9. রাজশাহীতে ফের ভারতীয় দূতাবাসের সামনে বিক্ষোভ দেখানো শুরু হয়েছে। বৃহস্পতিবারের পরে শুক্রবারও নতুন করে বিক্ষোভ চলছে। গোটা পরিস্থিতির দিকে নজর রাখছে ভারতীয় বিদেশমন্ত্রক।
  10.  ছাত্রনেতার মৃত্যুতে আগামীকাল বাংলাদেশে রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে অন্তর্বর্তী ইউনুস সরকার।

 

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*