রোজদিন ডেস্ক : কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি চার দিনের ভারত সফরে আজ মুম্বাই এলেন। আগামী ২ মার্চ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে তাঁর বৈঠক হবে।
প্রধানমন্ত্রী হিসাবে তাঁর এই ভারত সফর গুরুত্বপূর্ণ বলে অভিজ্ঞ মহল মনে করেন। প্রাক্তন প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর আমলে খলিস্থানিদের নিয়ে ভারতের সঙ্গে সম্পর্কে টানাপোড়েন চলে। নতুন প্রধানমন্ত্রীর আমলে তা অনেকটাই উন্নত হয়েছে।
মুম্বাইয়ে কানাডার প্রধানমন্ত্রী ব্যবসায়ী নেতাদের সঙ্গে বৈঠক করবেন৷ সূত্রের খবর আগামী ২ মার্চ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে তাঁর কথা হবে। মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের কানাডা দখল, শুল্ক যুদ্ধ ইত্যাদির প্রেক্ষিতে কানাডার
প্রধানমন্ত্রী এখন ভারত, চিন-সহ মধ্য প্রাচ্যের দেশগুলির সঙ্গে সুসম্পর্ক গড়তে আগ্রহী। তিনি এই নয়া বিশ্ব বাণিজ্য ব্যবস্থাকে মধ্যম শক্তির দেশগুলির নেতৃত্বাধীন ব্যবস্থা মনে করেন। তাঁর এই সফর সুচিতে পঞ্জাব না থাকায় স্বস্তিতে ভারত। ওয়াকেবহাল মহল মনে করেন, মার্ক কার্নি ভারতের অভ্যন্তরীণ রাজনীতি বা প্রবাসীদের তুষ্ট করার থেকে তাঁর দেশের অর্থনীতিতে পুঁজি আকর্ষণে বেশি উৎসাহী। তাঁর এই সফর ব্যবসায়িক।
ভারত সফরের পর তিনি অস্ট্রেলিয়া ও জাপান যাবেন বলে প্রকাশ। মুম্বাইয়ে তিনি একাধিক বাণিজ্য সংস্থার সঙ্গে বৈঠক করবেন।

Be the first to comment